ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা বাস-পিকআপের সংঘর্ষ : ফল ব্যবসায়ীর মৃত্যু, আহত ২ ১৮ জেলায় আরও জটিল বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বেগমগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড

নোয়াখালীতে দিনব্যাপী তারুণ্যের যুব মেলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ৬২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা সহ নাগরিক ইস্যু নিয়ে দিনব্যাপী নোয়াখালীতে তরুণদের মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। সেমিনারে বিতর্ক প্রতিযোগিতায় তরুণদের ভাবনা এবং এসব সমাধানে নানা প্রস্তাব উঠে এসেছে ‘আমিও জিততে চাই- ইয়ুথ ফেয়ার’-এ। নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আবদুল মালেক মেডিকেল কলেজ, নোয়াখালী সরকারি কলেজসহ ২৫টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের ২শতাধিক তরুণ এ মেলায় অংশগ্রহণ করেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে শহরের নাইস গেস্ট হাউজে দিনব্যাপী অনুষ্ঠিত তারুণ্যের মেলার আয়োজন করে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম-এমএএফ।

মেলায় তরুণরা কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তি এ তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে তাদের প্রত্যাশা তুলে ধরেছেন। এসব বিষয়ে তরুণদের চাওয়া হলো, প্রশিক্ষণের আরও সুযোগ বৃদ্ধি, সহজে ট্রেড লাইসেন্স ও ঋণ সহায়তা। স্বাস্থ্য সেবায় সরকারী সুযোগ সুবিধা । এছাড়া রাস্তাঘাটে চলাচলে, বিশেষ করে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি উঠে এসেছে বার বার। একই সাথে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের আরো বেশি করে সম্পৃক্ত করা প্রয়োজন বলে দাবি জানান তারা।

মেলায় তরুণদের অংশগ্রহণে নাগরিক ইস্যু রনিয়ে মঞ্চ নাটক, বিতর্ক, কুইজ ও ভিডিও বার্তা তৈরির প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সমাপনীতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইউএসএআইডি এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে “আমিও জিততে চাই” ক্যাম্পেইন এর আওতায় অনুষ্ঠিত হয়েছে। “আমিওজিততে চাই” ক্যাম্পেইনটি রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারদের কাছে নাগরিকদের প্রত্যাশাসমূহকে তুলে ধরার মাধ্যম হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার, জেলা সিভিল সার্জন অফিসের (ইউএনএফপিএ) ডাক্তার সাদিয়া শামরিন হৃদি, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি, আওয়ামীলীগ নেত্রী ভিপি শাহানাজ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরুপা চৌধুরী, শামিমা জাহান ও মাসুদুর রহমান প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক আসাদুজ্জামান কাজল ও আবদুল মোতালেব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে দিনব্যাপী তারুণ্যের যুব মেলা

আপডেট সময় : ০৮:৪৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪