ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

ডাকাতি প্রস্তুতিকালে সুবর্ণচরে অস্ত্রসহ গ্রেপ্তার ৯ ডাকাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের মোসলে উদ্দিন (২৪) আলীপুর গ্রামের মারুফ হোসেন হৃদয় (২২) মো. সোহেল (২৫) মধ্যম নাজিরপুর গ্রামের শাহাদাত হোসেন সাগর (২৪) অনন্তপুরের মো. মিঠু (২৪) মো. রায়হান (২২) নাজমুল ইসলাম (২৫) নাজিরপুরের মীর সাব্বির (২২) মো. শিমুল (২২)।

পুলিশ জানায়, রাত ১টার দিকে ১২/১৩ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতি করার জন্য উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরবজলুল করিম গ্রামের রফিকের পরিত্যাক্ত ফ্যাক্টরির সামনে রাস্তায় সমবেত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানার একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুুতিকালে ৯ ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করেন। ওই সময় অজ্ঞাত নামা ৩-৪জন ডাকাত পালিয়ে যায়। এ সময় পুলিশ ১টি ধারালো ছুরি, ১ টি লোহার দা, ২টি গ্রিল কাটার, ২ টি লোহার রড়, ২ টি লোহার পাইপ, ১টি এসএস পাইপ, ১টি মোটা দড়ি ও একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে পৃথকভাবে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনের মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ডাকাতি প্রস্তুতিকালে সুবর্ণচরে অস্ত্রসহ গ্রেপ্তার ৯ ডাকাত

আপডেট সময় : ০৭:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪