ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

নোয়াখালীর দ্বীপ হাতিয়াতে হরিণের মাংস জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ৪১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়া প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছন্ন দ্বীপাঞ্চল উপজেলা হাতিয়া থেকে ৩০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এ সময় ১টি চামড়া, ১টি মাথা ও চারটি পা উদ্ধার করা হয়।

রোববার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার মেঘনা নদী সংলগ্ন ঢালচর গ্রামে অভিযান চালিয়ে কোস্ট গার্ড এ মাংস গুলো জব্দ করে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এইচ এম এম হারুন অর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘনা নদী সংলগ্ন ঢালচর গ্রামে অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোর শিকারিরা পালিয়ে যায়। পরে জব্দকৃত মাংস হাতিয়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীর দ্বীপ হাতিয়াতে হরিণের মাংস জব্দ

আপডেট সময় : ১০:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪