ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

ঋণ দিতে দেরি হওয়ায় ম্যানেজারের কক্ষে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৩৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে এক ব্যবসায়ী এনজিও ম্যানেজারের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সাইদুল হক (৫৩) উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের মিয়া বাড়ির মৃত গোলাম হায়দারের ছেলে। খবর পেয়ে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সোমবার (২৪ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের সেনবাগ রাস্তার মাথা এলাকায় সাজেদা ফাউন্ডেশনের ম্যানেজারের কক্ষে এই ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন সেনবাগ থানার উপপরিদর্শক (এএসআই) দ্বীন ইসলাম। তিনি জানান, সাইদুল হক একজন পরিবহন ব্যবসায়ী। কিছু দিন আগে তিনি স্থানীয় এনজিও সাজেদা ফাউন্ডেশন থেকে আড়াই লক্ষ টাকার ঋণ নেয়। এর মধ্যে তিনি ওই টাকা পরিশোধ করতে বিলম্ব করছিলেন। তখন এনজিও থেকে তাকে টাকা পরিশোধের জন্য তাগাদা দেওয়া হয়। তখন তিনি জানান তার আরও ঋণ লাগবে। এনজিও থেকে তাকে বলা হয় আগের টাকা পরিশোধ করলে তাকে পুনরায় ঋণ দেওয়া হবে।

এএসআই দ্বীন ইসলাম আরও জানান, গতকাল রোববার তিনি এক সাথে ১লক্ষ ৬৫ হাজার টাকার ঋণ পরিশোধ করে। একদিন পর সোমবার নতুন করে আরও ৮লক্ষ টাকার ঋণ চায়। কিন্ত এনজিও ম্যানেজার তাকে আরো দুই দিন ধৈর্য ধারণ করতে বলে। তিনি ধৈর্য না ধরে এনজিও ম্যানেজারের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ম্যানেজারের কক্ষের দরজা ভেঙ্গে কক্ষে ঢুকে দেখে তিনি অজ্ঞান হয়ে পড়ে আছে। ফ্যানের সাথে তোয়ালে ঝুলছে।

সাজেদা ফাউন্ডেশনের ম্যানেজারে জামাল হোসেন বলেন, মেয়ের জামাই বিদেশ যাবে এজন্য তিনি নতুন করে ৮ লক্ষ টাকার ঋণ প্রস্তাব করে। তিনি আমাদের ভালো গ্রাহক। আমি অফিসের বাহিরে ছিলাম। মুঠোফোনে তিনি আমাকে ঋণের বিষয়টি জানালে আমি তাকে দুই দিন ধৈর্য ধারণ করতে বলি। এর মধ্যে তিনি আমার কক্ষে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, ওই ব্যবসায়ী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ঋণ দিতে দেরি হওয়ায় ম্যানেজারের কক্ষে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় : ১২:০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪