ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সুপ্রিম কোর্ট, বন্ধ থাকবে দেশের সব আদালত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৩১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, ঢাকা:

সোমবার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। পরে রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের সব আদালতের কার্যক্রম বন্ধের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে ৫ আগস্ট (সোমবার) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালের সব বিচারিত কার্যক্রম বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে দেশের প্রধান বিচারপতি যেকোনো আদালত ও ট্রাইব্যুনালকে বিচারকার্য পরিচালনার আদেশ দেবেন।

এক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট সাংবিদানিক বাধ্যবাধকতায় সার্বক্ষণিক দায়িত্বরত থাকবেন।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (৫ আগস্ট) থেকে তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর অসহযোগ ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় রোববার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সুপ্রিম কোর্ট, বন্ধ থাকবে দেশের সব আদালত

আপডেট সময় : ০৬:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪