ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেফতার চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, র‌্যাবের অভিযানে প্রধান শিক্ষক গ্রেফতার শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, মাদক কারবারি দম্পতি গ্রেফতার টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকার হত্যা মামলার আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার যুবলীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৩১০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে হত্যা মামলায় ঢাকার আদাবর থানার যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সবুজকে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন সবুজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত হাজী আব্দুস সামাদ মেম্বারের ছেলে।

বুধবার (৯ অক্টোবর) ভোর রাতের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় উপজেলার রসুলপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরও বলেন, যুবলীগ নেতা সবুজসহ অন্য আসামিদের বিরুদ্ধে নিহত সানির বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রেপ্তার সবুজ ৪৬তম এজাহারভুক্ত আসামি। তাকে আদাবর থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ঢাকার হত্যা মামলার আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার যুবলীগ নেতা

আপডেট সময় : ১২:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪