ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যাকান্ডে এনসিপি ও জামায়াত-শিবির রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মির্জা আব্বাসের নাম জড়িয়েছে : নাছির উদ্দিন নাছির রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর ঈদের দিন বৃষ্টি হবে কিনা ? নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

সাগরে নিম্নচাপ, বুধবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৩০১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

সাগরে নিম্নচাপের প্রভাবে আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আবারো সারা দেশে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, আগামীকাল বুধবার দেশের উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাকরী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আগামী বৃহস্পতিবার সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা থাকায় বৃহস্পতি ও শুক্রবার দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে। গতকাল শুধু কক্সবাজার ও টেকনাফে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে এই কয়েকদিন উপকূলে ভারী বৃষ্টির আভাস রয়েছে। একই সঙ্গে বাতাসের গতিও বেশি থাকতে পারে। এছাড়া দেশের উত্তরবঙ্গ ও ঢাকা জেলায় বৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সাগরে নিম্নচাপ, বুধবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় : ০৬:৫৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪