সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, ৬টি আসনে ৪৭ প্রার্থী বৈধ বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, অভিযানে গ্রেফতার চালক স্যোসাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নোয়াখালীতে ২৫শ কেজি জাটকা ইলিশ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু নোয়াখালীর শ্রেষ্ঠ কলেজ প্রধান প্রফেসর মাহবুবুর রহমান ওসমানী নোয়াখালী-ঢাকা রুটে আধুনিক ব্যবস্থাপনায় যাত্রা শুরু করলো ‘সারা এক্সপ্রেস’ নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ জমির বিরোধে বড় ভাইকে হত্যা, গ্রেফতার ছোট ভাই নোয়াখালীতে স্বর্ণ চুরির ঘটনায় নারী’সহ আটক-৩

সেনবাগে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ ৪৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে যৌতুকের দাবীতে আরজু আক্তার (১৯) এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনায় নিহতের স্বামী আনিসুর রহমান বাবু (২৫) কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত আরজু আক্তার মহিদীপুর গ্রামের হোসেন আলী সারেং বাড়ীর আনিসুর রহমান বাবুর স্ত্রী ও ওবায়দুল হকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে খাওয়ার পর বাড়ীর লোকজন সবাই ঘুমিয়ে যায়। বৃহস্পতিবার সকালে আরজুকে কোথাও দেখতে না পেয়ে বাড়ীর লোকজন তার  ঘরে গিয়ে ঝুঁলন্ত অবস্থায় আরজুর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
নিহতের পিতার অভিযোগ, বাবু তার দাবীকৃত যৌতুকের ৩লাখ টাকা না পেয়ে বুধবার রাতের কোন একসময় আরজুকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে এ ঘটনা চাপা দিতে আরজুকে ঘরের আড়ীর সাথে ঝুঁলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, লাশ ময়না তদন্ত শেষে দাফনের ব্যবস্থা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আনিসুর রহমান বাবুকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে বুঝাযাচ্ছে পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেনবাগে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

আপডেট সময় : ০৮:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০