ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

চূড়ান্ত সূচি প্রকাশ করল বিপিএল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ৫৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্ট ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় টুর্নামেন্টের সূচি জানানো হয়েছে। ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল। প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি।

আগের দশটি আসরের চেয়ে এবার ভালোমানের বিপিএল উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় জানিয়েছেন এমন কথাই।

এ ছাড়া টিকেটিং ব্যবস্থা হবে পুরোপুরি ডিজিটাল, গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে, স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার জন্য থাকবে বিশেষ কর্মসূচি। শুরু থেকেই থাকবে ডিআরএস, উন্নতমানের ব্রডকাস্ট, বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকার।

চূড়ান্ত সূচি প্রকাশ করল বিপিএল

বিপিএল শুরু হবে ঢাকা থেকে এরপর সিলেট, চট্টগ্রাম হয়ে শেষপর্ব ঢাকাতেই। গ্রুপ পর্বের প্রথম ৮ ম্যাচই হবে মিরপুরে। এরপর বিপিএলের দলগুলো যাবে সিলেটে। সেখানে গ্রুপ পর্বের ১২ ম্যাচ খেলবে দলগুলো।

সিলেট পর্বের ম্যাচগুলো হবে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত। পরে চট্টগ্রামে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১২ ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল।

২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। এলিমিনেটর অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি দুপুরে। একই দিন রাতে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ১ দিনের বিরতি দিয়ে ৫ ফেব্রুয়ারি।

৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। বিপিএল ২০২৫ এ দিনের ম্যাচ গুলো হবে ১:৩০ টা থেকে ৪:৫০ অব্দি। তবে শুক্রবারের দিনের ম্যাচ গুলো হবে দুপুর দুইটায় ও সন্ধ্যা সাতটায়! এছাড়া রাতের ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬:৩০ টা থেকে ৯:৫০ অব্দি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

চূড়ান্ত সূচি প্রকাশ করল বিপিএল

আপডেট সময় : ০৭:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪