সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের মন্ত্রিসভায় যাদের দেখা যেতে পারে!! হাতিয়া নারীকে ধর্ষণের ঘটনায় দায়িত্বশীলদের চূড়ান্ত মন্তব্য সমীচীন মনে করি না: নাছির নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথের সময়সূচী জানালো সরকার! ৩০ আসনের শপথ স্থগিত রাখতে জামায়াতে ইসলামির আবেদন নোয়াখালীর ৫টি আসনে ধানের শীষের নিরঙ্কুশ জয়, একটিতে বিজয়ী এনসিপি নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় নোয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, ৬টি আসনে ৪৭ প্রার্থী বৈধ বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, অভিযানে গ্রেফতার চালক স্যোসাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নোয়াখালীতে ২৫শ কেজি জাটকা ইলিশ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

বাস চাপায় সবজি শ্রমিকের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাস চাপায় এক সবজি আড়তের শ্রমিক নিহত হয়েছেন। নিহত মো. মাঈন উদ্দিন (৫০) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের করালিয়া সবজি আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী কোরবান আলী রাকিব জানান, সকালে বসুরহাট থেকে বুসরহাট সুপার পরিবহনের একটি বাস কবিরহাট যাচ্ছিল। বাসটি কবিরহাট টু বসুরহাট সড়কের উপজেলার করালিয়া সবজি আড়ত এলাকা অতিক্রম করার সময় আড়ত থেকে পেঁয়াজের বস্তা মাথায় নিয়ে বের হয় মাইন উদ্দিন। ওই সময় কবিরহাট গামী ফিটনেসবিহীন বেপরোয়া গতির বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে তাকে। ঘটনার পরপরই ঘাতক চালক পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, কবিরহাট টু বসুরহাট সড়কে চলাচল করা প্রায় লোকাল বাসই ফিটনেসবিহীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই সড়কে লোকাল বাসে প্রায় দুর্ঘটনা ঘটছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, স্থানীয় লোকজন বাসটি আটক করে। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বাস চাপায় সবজি শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০২:৪৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫