ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস: নোয়াখালী ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সুবর্ণচরে মেধা বৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ এক ঝড়েই উড়ে গেল ঘর, খোলা আকাশেই কাটছে দিন-রাত চাচাতো ভাইকে পি-টিয়ে হ-ত্যা, গ্রেফতার-১ কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

থানার পুকুরে পড়ে ছিল লুট হওয়া চায়না রাইফেল

চাটখিল প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৩৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া একটি চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ডিসম্বের) বিকেল সাড়ে ৪টার দিকে চাটখিল থানার পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় রাইফেলটি উদ্ধার করা হয়। এর আগে, গত ৫ আগস্ট চাটখিল থানায় হামলা-অগ্নিসংযোগ করে ওই রাইফেল লুট করা হয়। আগ্নেয়াস্ত্রটি কে বা কারা থানার পুকুরে ফেলে রেখেছে, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চাটখিল থানার পুকুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র থাকতে পারে। এরপর বৃহস্পতিবার বিকেলে পুলিশ ওই পুকুরের পানিতে নেমে তল্লাশি চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি চাইনা রাইফেল উদ্ধার করা হয়। পরে সেটি থানায় নিয়ে আসা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, গত ৫ আগস্ট থানা ও পুলিশ ফাঁড়ি থেকে বেশ কিছু অস্ত্র দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। এর মধ্যে এখনো ১১টি আগ্নোয়াস্ত্র উদ্ধার করা যায়নি। লুণ্ঠিত অস্ত্রের মধ্যে চাটখিল থানার তিনটি চায়না রাইফেল রয়েছে। উদ্ধারকৃত চায়না রাইফেলটি কাগজ পত্রে মিলিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

থানার পুকুরে পড়ে ছিল লুট হওয়া চায়না রাইফেল

আপডেট সময় : ০৯:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫