ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক’র অফিসে দুর্বৃত্তদের গুলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০ ৫৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জুর ঠিকাদারি প্রতিষ্ঠানে এলোপাতাড়ি গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এসময় কার্যালায়ে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। 
শনিবার রাত ১০টার দিকে প্রেসক্লাব সংলগ্ন রেডক্রিসেন্ট মার্কের্টের নিচ তলায় এ ঘটনা ঘটে। ওই অফিসে নাজমুল আলম মঞ্জু ছাড়াও তার ঠিকাদারি প্রতিষ্ঠান এন.আলম এন্টারপ্রাইজের অপর অংশিদার এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী শহর যুবলীগের আহ্বায়ক নুর আলম ছিদ্দিকি রাজুও বসেন।
যুবলীগ নেতা মঞ্জু জানান, ঘটনার কিছুক্ষণ আগেই তিনি অফিস বন্ধ করে বাসায় যান। বাসায় যাওয়ার পর পরই অফিস এলাকা থেকে তাকে ফোন করে জানানো হয় ৮-১০টি মোটরসাইকেল যোগে এসে দুর্বৃত্ত তার অফিসে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। এ সময় দুর্বৃত্তরা তার নাম ধরে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং চিৎকার অফিস এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করে। তবে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা তিনি বলতে পারেননি।
স্থানীয়রা জানান, এত বেশি পরিমানে গুলি করা হয়েছে, যা অফিসের সাটার ভেদ করে অফিসের ভিতরে দেয়ালে গিয়ে ঠেকে। এ সময় মঞ্জু অফিসে থাকতেন নিশ্চিত গুলিবিদ্ধ হয়ে মারা যেতেন। পুলিশ প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনায় আতংকিত হয়ে পড়েন স্থানীয়রা।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, ঘটনার পর পরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মঞ্জুর অফিসে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক’র অফিসে দুর্বৃত্তদের গুলি

আপডেট সময় : ০৫:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০