ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু নোয়াখালীর সাংবাদিক ও কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিনের দাপন সম্পন্ন ময়লার ভাগাড়ে বাজারের ব্যাগে মিলল সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহ নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন সেই যুবদল নেতা নোয়াখালীতে বামপন্থী ও প্রগতিশীলের সভায় ‘অসম’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবি গায়ে হলুদের একদিন আগে কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: ৫৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১ নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল মসজিদের খতিবের সংস্কার কাজে অনিয়ম-দূর্নীতি, হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের

২ এমপি ও ডিসি এসপি কোয়ারেন্টাইনে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০ ৭২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক রিপোর্ট

আওয়ামী লীগের সংসদ সদস্য নওগাঁ- ২ আসনের শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সংসদ সদস্য ইসরাফিল আলম (নওগাঁ-৬ আসন) এবং সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার (নওগাঁ-৩ আসন) কোয়ারেন্টাইনে রয়েছেন।

এ ছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান ও সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামানকেও কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ কোভিড-১৯ আক্রান্ত সংসদ সদস্যের নির্বাচনী এলাকা পত্নীতলা-ধামইরহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ অনান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দকে কোয়ারেন্টাইনে থাকার জন্য অনুরোধ করেছে।

নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান বলেন, ২৭ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার উপস্থিত ছিলেন। ওই ভিডিও কনফারেন্সে থাকা জেলার দুই সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন কোয়ারেন্টাইনে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

২ এমপি ও ডিসি এসপি কোয়ারেন্টাইনে

আপডেট সময় : ১০:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০