ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

টিকিটের সিরিয়লের সুযোগে হাসপাতাল থেকে শিশু চুরি

বেগমগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৩৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই মাস সাত দিন বয়সী এক ছেলে শিশু চুরির ঘটনা ঘটেছে। তবে ঘটনার সাত ঘন্টা পরও পুলিশ চুরি হওয়া শিশুকে উদ্ধার করতে পারেনি।

আরো পড়ুন: পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া নবজাতকের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।

আরো পড়ুন: নারী দিবসে নোয়াখালীতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস দুই মাস সাত দিনের নবজাতক আব্দুর রহমান ও তার মা তাজনাহার বেগমের সাথে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য শিশু সন্তানকে নিয়ে সিরিয়ালে দাঁড়ায়। ওই সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরিহিত একজন অপরিচিত মহিলা (যার সাথে ৬/৭ বছরের একটি মেয়ে আছে) জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন। জান্নাতুল ফেরদৌস সরল মনে তার শিশু সন্তানকে অপরিচিত মহিলার কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ায়। টিকিট কাটা শেষে তিনি ওই নারীসহ তার শিশু সন্তানকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশকে অবগত করে।

আরো পড়ুন: চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন নোয়াখালীর ৩ বিএনপির নেতা

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, চুরি হওয়া শিশুর এখনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। পুলিশ চুরি হওয়া বাচ্চা উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

টিকিটের সিরিয়লের সুযোগে হাসপাতাল থেকে শিশু চুরি

আপডেট সময় : ০৭:৫৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫