ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে বন্ধুর বিয়েতে অকটেন উপহার হাদি হত্যাকান্ডে এনসিপি ও জামায়াত-শিবির রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মির্জা আব্বাসের নাম জড়িয়েছে : নাছির উদ্দিন নাছির রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর ঈদের দিন বৃষ্টি হবে কিনা ? নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

ইউনাইটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় অকার্যকর অগ্নিনির্বাপক ব্যবস্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ ৪৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক:

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডে ৫ রোগীর মৃত্যুর ঘটনায়, হাসপাতালটির অকার্যকর অগ্নিনির্বাপক ব্যবস্থা আর কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার প্রমাণ মিলেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের করা তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে এমনটা উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনটি ইতিমধ্যে স্বাস্থ্য অধিদফতর ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয় আইসোলেশন ইউনিটটি প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই তৈরি করা হয়। যেখানে মেয়াদ উত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র রাখা হয়, ফায়ার ডিটেকশনের কোন সিস্টেম ছিলো। আইসোলেশন ইউনিটে কর্তব্যরত ডাক্তার, নাস বা কর্মকটা কারোরই অগ্নিনির্বাপকের কোন ট্রেনিং ছিলো না। এছাড়া রাত সাড়ে ৯ টার পর আগুন লাগলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা ফায়ার সার্ভিসকে জানায়নি। ৯ টা ৫০ এ রোগীর এক স্বজনের টেলিফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

প্রতিবেদনে আরো বলা হয়, আগুন লাগার সাথে সাথে যদি অগ্নিনির্বাপক যন্ত্রগুলো কাজ করতো বা ওই সময় কর্তব্যরতরা যদি দায়িত্বপালন করতো তাহলে আগুন এতটা ছড়াতো না বা প্রাণহানিও ঘটতো না।

ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান দেবাশীষ বর্ধমান সময় সংবাদকে জানান, নিয়ম অনুযায়ী আমরা এক সপ্তাহ তদন্ত করেই রিপোর্ট দাখিল করেছি। এ ঘটনায় ২০ জনের জবানবন্দি ও ঘটনাস্থল থেকে আলামত গ্রহণ করেছি।

অন্যদিকে ফায়ার সার্ভিসের ডাইরেক্টর অপারেশন্স লেফটেন্যন্ট কর্নেল জিল্লুর রহমান জানান, ইউনাইটেডে আগুনের ঘটনায় ৪ দফা সুপারিশ করেছে ফায়ার সার্ভিস। যেখানে হাসপাতালটির অগ্নিনির্বাপক ব্যবস্থাকে ঢেলে সাজানোর সুপারিশ করা হয়েছে। এছাড়া সেখানকার কর্তব্যরত চিকিৎসক,নাসসহ অন্যদের ফায়ার ট্রেনিংয়ের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে।

গত ৩ জুন পাঁচ রোগীর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে ইউনাইটেডের চেয়ারম্যান, এমডি এবং সিইও’সহ পুরো হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুলশান মামলা দায়ের করেছে নিহত এক রোগীর স্বজন। গত ২৮ মে হাসপাতালটির আইসোলেশন ইউনিটে আগুনে ৫ রোগীর মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ইউনাইটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় অকার্যকর অগ্নিনির্বাপক ব্যবস্থা

আপডেট সময় : ০৪:৩৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০