ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

দেশে ফিরেছেন কাতার থেকে ৪০৯ বাংলাদেশী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ ৬৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক:

কাতার থেকে ৪০৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

জানা গেছে, আকাশপথে যোগাযোগ বন্ধ থাকায় কাতার থেকে অনেক বাংলাদেশি দেশে ফিরতে পারছিলেন না। দেশটিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই ফ্লাইটের আয়োজন করা হয়। তবে বাংলাদেশে থেকে কাতারে যাওয়ার কোনও সুযোগ নেই।

বিমানবন্দর সূত্র জানায়, আগত সবাই স্বাস্থ্য সনদ নিয়ে দেশে ফিরেছেন। তাদের কেউ করোনা সংক্রমিত নন। তবে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হবে।

এর আগে গত ৩ জুন বিশেষ ফ্লাইটে কাতার থেকে দেশে ফেরার জন্য অনলাইনে আবেদন করেন ৪১৯ জন। পরে ফ্লাইটটির অনুমোদন দেয়া হলে ৪১৪ জন দেশে ফেরার টিকিট কেনেন। তবে ফিরেছেন ৪০৯ জন।

বিশেষ এ ফ্লাইটের অধিকাংশ যাত্রীই জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরেছেন। এছাড়াও এতে কর্মহীন শ্রমিক ও ট্যুরিস্ট ভিসা নিয়ে কাতারে যাওয়া বাংলাদেশিরাও রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

দেশে ফিরেছেন কাতার থেকে ৪০৯ বাংলাদেশী

আপডেট সময় : ০৫:০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০