ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু নোয়াখালীর সাংবাদিক ও কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিনের দাপন সম্পন্ন ময়লার ভাগাড়ে বাজারের ব্যাগে মিলল সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহ নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন সেই যুবদল নেতা নোয়াখালীতে বামপন্থী ও প্রগতিশীলের সভায় ‘অসম’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবি গায়ে হলুদের একদিন আগে কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: ৫৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১ নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল মসজিদের খতিবের সংস্কার কাজে অনিয়ম-দূর্নীতি, হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের

গ্রাহকের টাকা আত্মসাত, রুপালী ব্যাংক ম্যানেজারের ১৫ বছর কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সোনাইমুড়ীতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংক গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত| তার নাম মো. বেলায়েত হোসেন| তিনি রুপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন|

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় দেন| দন্ডিত বেলায়েত সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের আনছার আলী বেপারী বাড়ির মৃত আব্দুর রবের ছেলে|

আদালত সূত্রে জানা যায়, বেলায়েত ২০১২ সালের ২১ নভে¤^র থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত রুপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন| দায়িত্ব পালন করা অবস্থায় ৫৬জন গ্রাহকের  স্বাক্ষর জাল করে নগদ তিন কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন ও স্থানান্তরের মাধ্যমে আত্মসাত করে| যাহা দুদকের প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে| মামলাটি তদন্ত করে দুদকের তৎকালীন সহকারি পরিচালক মো. হোসাইন শরীফ অভিযোগ পত্র দাখিল করেন| আদালতে মামলাটি পরিচালনা করেন নোয়াখালী দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জহির উদ্দিন|

দুদকের আইনজীবী মোহাম্মদ জহির উদ্দিন বলেন, আদালত ৫৬ গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে তিন ধারায় আসামিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন| একই সঙ্গে তিন কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা জরিমানা করেন| আসামি বেলায়েত হোসেন পলাতক থাকায় সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে|

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

গ্রাহকের টাকা আত্মসাত, রুপালী ব্যাংক ম্যানেজারের ১৫ বছর কারাদণ্ড

আপডেট সময় : ০৮:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬