ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু নোয়াখালীর সাংবাদিক ও কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিনের দাপন সম্পন্ন ময়লার ভাগাড়ে বাজারের ব্যাগে মিলল সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহ নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন সেই যুবদল নেতা নোয়াখালীতে বামপন্থী ও প্রগতিশীলের সভায় ‘অসম’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবি গায়ে হলুদের একদিন আগে কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: ৫৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১ নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল মসজিদের খতিবের সংস্কার কাজে অনিয়ম-দূর্নীতি, হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের

চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা

বেগমগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আফসানা আক্তার রাহি (১৪) নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামের এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার জিরতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম জিরতলী গ্রামের নতুন খামার বাড়ি এলাকা থেকে রাহির মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, একই দিন সকাল ৯টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের মধ্যম জিরতলী গ্রামের নতুন খামার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাহি ওই গ্রামের আহসান উল্লার মেয়ে এবং স্থানীয় শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রাহির বড় ভাই ও ভাবী ঘরে ছিলেন। বাবা বাহিরে ছিলেন, মা নানার বাড়িতে ছিলেন। ওই সময় পরিবারের সদস্যদের অগোচরে সে রান্না ঘরের আাঁড়ার সাথে গলায় নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই সময় একটি চিরকুটে রাহি একই ইউনিয়নের ইমাইল নামের এক যুবকের নাম লিখে যান। স্থানীয়দের ভাষ্যমতে, রাহি ওই যুবকের দ্বারা যে কোন ভাবে ব্ল্যাক মেইলের শিকার হয়ে থাকতে পারেন। খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া একটি চিরকুটে ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৭:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬