সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে ২৫শ কেজি জাটকা ইলিশ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু নোয়াখালীর শ্রেষ্ঠ কলেজ প্রধান প্রফেসর মাহবুবুর রহমান ওসমানী নোয়াখালী-ঢাকা রুটে আধুনিক ব্যবস্থাপনায় যাত্রা শুরু করলো ‘সারা এক্সপ্রেস’ নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ জমির বিরোধে বড় ভাইকে হত্যা, গ্রেফতার ছোট ভাই নোয়াখালীতে স্বর্ণ চুরির ঘটনায় নারী’সহ আটক-৩ নোয়াখালীতে শীতার্ত ১০ সহস্রাধিক মানুষ পেল আম্বার গ্রুপের কম্বল আদালতের নির্দেশে ১৭ মাস পর তোলা হলো ইমতিয়াজের লাশ থানার পাশেই সুপার মার্কেট, ১২০ ভরি স্বর্ণ চুরি করে চোরের দল

নোয়াখালীতে করোনা উপসর্গে আ’লীগ নেতার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০ ৪৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে নুরুল আফছার রতন (৪৩) নামের একজন আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। 
সোমবার দুপুর ১২টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়। তিনি কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছাদুল্যাপুর গ্রামের বাসিন্দা।
নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি সিরাজ উল্যাহ বলেন, রতন গত কয়েকদিন ধরে জ¦রে ভুগছিলেন। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ীতে চিকিৎসা নিচ্ছিল সে। রবিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, আ’লীগ নেতা রতনকে রবিবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করানো হয়। সোমবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, ওই ব্যক্তি কয়েকদিন ধরে জ¦র, শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন। ১৩জুন শনিবার রাতে মেডিকেল টিম পাঠিয়ে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরপর থেকে তিনি নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। যার ফলাফল এখনো আসেনি। ফলাফল আসলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না। সকল ধরনের স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে করোনা উপসর্গে আ’লীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ০৫:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০