ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

সেনবাগে পুকুরে ভেসে উঠল কলেজছাত্রের লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ৭০৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নিখোঁজের ৭ঘন্টা পর মঞ্জুর আহসান তুষার (২১) এক কলেজ ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আহসান তুষার নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড তফাদার বাড়ীর শাহ আলমের ছেলে। তুষারের মৃত্যু রহস্যজনক হওয়ায় লাশ ময়না তদন্ত শেষে দাফন করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ীর পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত তুষার লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেনবাগের কাবিলপুরে নিজ বাড়ীতে চলে আসে তুষার। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ীর পাশের একটি বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য যায় সে। দুপুর গিয়ে বিকাল হলেও আর বাড়ীতে ফিরে আসেনি তুষার। পরিবারের লোকজন বাঁশ বাগানসহ সম্ভাব্য স্থানে খোজা খুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। সন্ধ্যার দিকে বাড়ীর লোকজন পুকুর ঘাটে গেলে পুকুরের পানিতে তুষারের লাশ ভাসতে দেখে উদ্ধার করে।

নিহতের আত্মীয় ফাহাদ বলেন, চার ভাই ও এক বোনের মধ্যে তুষার সবার ছোট ছিল। সে সাঁতার জানতো। কিন্তু পুকুরের পানিতে তার লাশ পাওয়া গেছে। তুষারের মৃত্যুটি রহস্যজনক।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে (রাত ১০টা) পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেনবাগে পুকুরে ভেসে উঠল কলেজছাত্রের লাশ

আপডেট সময় : ১১:০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০