ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

চাটখিলে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০ ৮৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে ছায়েম ফিরোজ (৪০) এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবী নিহত ফিরোজ একজন মাদক কারবারি, তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ২টার দিকে খিলপাড়ার রহিম হাজীর বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। নিহত ছায়েম ফিরোজ ঘাটলাবাগ গোবিন্দপুর এলাকার খোরশেদ আলম প্রকাশ মানিক পাটোয়ারী ছেলের। আহত পুলিশ সদস্যরা হচ্ছেন এসআই জসিম উদ্দিন, এএসআই এমরান, কনেস্টবল সোহেল।
পুলিশ জানায়, খিলপাড়া ইউনিয়নের রহিম হাজী বাড়ী এলাকায় একদল মাদক কারবারি মাদক ক্রয়বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় চাটখিল থানা পুলিশ। ঘটনাস্থলে পোঁছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে উভয় পক্ষের মধ্যে প্রায় ২০মিনিট ধরে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। মাদক কারবারিদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন ছায়েম ফিরোজ। গোলাগুলিতে আহত হন পুলিশের তিন সদস্য। পরে পুলিশের সাথে প্রতিরোধ গড়তে না ফেরে মাদক কারবারিরা পিছু হটলে পুলিশ আহত ফিরোজকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫রাউন্ড কার্তুজ, ২রাউন্ড কার্তুজের খোসা ও ৪’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত মাদক কারবারি ফিরোজের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে থানায় ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাটখিলে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

আপডেট সময় : ০১:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০