সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে ২৫শ কেজি জাটকা ইলিশ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু নোয়াখালীর শ্রেষ্ঠ কলেজ প্রধান প্রফেসর মাহবুবুর রহমান ওসমানী নোয়াখালী-ঢাকা রুটে আধুনিক ব্যবস্থাপনায় যাত্রা শুরু করলো ‘সারা এক্সপ্রেস’ নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ জমির বিরোধে বড় ভাইকে হত্যা, গ্রেফতার ছোট ভাই নোয়াখালীতে স্বর্ণ চুরির ঘটনায় নারী’সহ আটক-৩ নোয়াখালীতে শীতার্ত ১০ সহস্রাধিক মানুষ পেল আম্বার গ্রুপের কম্বল আদালতের নির্দেশে ১৭ মাস পর তোলা হলো ইমতিয়াজের লাশ থানার পাশেই সুপার মার্কেট, ১২০ ভরি স্বর্ণ চুরি করে চোরের দল

কোম্পানীগঞ্জে পুুকুর ঘাটে মিলল গৃহবধূর লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০ ৫০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন সানজিদা আক্তার পিয়াসী (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুর ঘাটে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই গৃহবধূ।   
রবিবার দুপুরে চরপার্বতী ৭নং ওয়ার্ড থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত সানজিদা আক্তার পিয়াসী ওই ওয়ার্ডের আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে খাওয়া শেষে পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়ে পড়ে পিয়াসী। রবিবার সকালে বাড়ীর লোকজন পুকুর ঘাটের পাশে একটি টিনের চালের সাথে ঝুলন্ত অবস্থায় পিয়াসীর লাশ দেখতে পায়। স্থানীয়দের ধারণা রাতের কোন একসময় স্বামী ও পরিবারের লোকজনের অজান্তে পুকুর ঘাটে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পিয়াসী। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও তার স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে বুঝা যাচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর  জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে থানায় আনা হয়েছে। নিহতের বাবার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তার স্বামী আনোয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জে পুুকুর ঘাটে মিলল গৃহবধূর লাশ

আপডেট সময় : ০৭:২০:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০