ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন নোয়াখালী জেলা পরিষদের নতুন প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ জ্বালানি তেল নিয়ে ডিসিদের দেওয়া হলো যে ৯ নির্দেশনা দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

নোয়াখালীতে ইউপি সদস্যকে গুলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০ ৪২৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর আন্ডারচর ইউনিয়নে মো হোরন (৫০) নামের এক ইউপি সদস্যের (মেম্বার) ওপর অর্তকিত হামলা চালিয়েছে একদল দূর্বৃত্ত। এসময় তারা হোরনসহ দুইজনকে পিটিয়ে ও পরে হোরন মেম্বারকে গুলি করে জখম করে।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে হাজী আব্দুল ওহাব বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো হোরন ৩নং ওয়ার্ড পশ্চিম মাইছরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় একটি বাজার থেকে এক ব্যক্তিসহ মোটরসাইকেল যোগে নিজ বাড়ীতে যাচ্ছিল হোরন মেম্বার। পথে হাজী আব্দুল ওহাব বিদ্যালয় এলাকায় কয়েকজন দূর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে দুই জনকে নামিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে হামলাকারীরা হোরন মেম্বারকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। গুলির শব্দ পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন হোরন মেম্বারকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হোরন মেম্বারের ভাতিজা সাগর বলেন, মেম্বারের হাত, কোমর ও পিঠে গুলি লেগেছে। এছাড়াও হামলাকারীরা উনাকে এবং উনার সাথে থাকা ওই ব্যক্তিকে পিটিয়ে জখম করছে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, রাত সাড়ে ১০টার পর হোরন মেম্বারকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ও কয়েকটি স্থানে গুলির চিহৃ রয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, গুলিবিদ্ধ হোরনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালীতে ইউপি সদস্যকে গুলি

আপডেট সময় : ১১:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০