ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

হাতিয়ায় নৌকা ডুবি: ১ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০ ৫৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জোয়ারের কবলে পড়ে জেলেদের একটি মাছ ধরার নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে বেচুন (২৩) নামের এক জেলে নিহত ও সোহাগ (২০) নামের এক জেলে নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ১১জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মেঘনা নদীর আমতলী এলাকা থেকে মৃত জেলের লাশ উদ্ধার করা হয়। এরআগে মঙ্গলবার ভোর ৪টার দিকে নিঝুমদ্বীপ থেকে ১২ কিলোমিটার দূরের পশ্চিম-দক্ষিণ মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে। নিহত বেচুন উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের গোলাম মাওলার ছেলে। নিখোঁজ সোহাগ আমতলী বাজার এলাকার জাবের হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মাছ ধরার জন্য হাসান মাঝির একটি নৌকা নিয়ে ১৩জন জেলে মেঘনা নদীতে। মঙ্গলবার ভোর ৪টার দিকে তারা আমতলী সংলগ্ন মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় গেলে প্রচন্ড জোয়ারের কবলে পড়ে উল্টে ডুবে যায়। এতে নৌকায় থাকা জেলেরা নদীতে পড়ে যায়। পরে জেলেদের চিৎকারে স্থানীয় লোকজন ও নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১১জন জেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও বেচুন ও সোহাগ নামের দুই জেলে নিখোঁজ থাকে। মঙ্গলবার সকালে নিখোঁজ দুই জেলের মধ্যে বেচুনের লাশ উদ্ধার করা হলেও সোহাগ এখনো নিখোঁজ রয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি  নিশ্চিত করে বলেন, নৌকাটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলে সোহাগকে উদ্ধারের জন্য কোস্টগার্ড ও নৌ-পুলিশ চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

হাতিয়ায় নৌকা ডুবি: ১ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

আপডেট সময় : ১১:২৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০