ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যাকান্ডে এনসিপি ও জামায়াত-শিবির রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মির্জা আব্বাসের নাম জড়িয়েছে : নাছির উদ্দিন নাছির রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর ঈদের দিন বৃষ্টি হবে কিনা ? নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

করোনার প্রকোপ কমে আসছে বাংলাদেশে: মন্তব্য জনস হপকিন্সের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০ ১৫৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক:

সর্বশেষ পাঁচ দিনের কভিড-১৯ আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ট্র্যাকার বলছে, বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ কমে আসতে শুরু করেছে। গত সোমবার তাদের ট্র্যাকার অনুযায়ী, বাংলাদেশে সংক্রমণের ১৮তম সপ্তাহে এসে আক্রান্ত ও মৃত্যুহার দুটিই নিন্মগামী হয়েছে।

সংক্রমণের শীর্ষে থাকা বিশ্বের ২০টি দেশের প্রবণতা তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। সেখানে দেখা গেছে, বাংলাদেশের পাশাপাশি রাশিয়া, চিলি, যুক্তরাজ্য ও মিসরে করোনার প্রকোপ নিন্মমুখী। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, মেক্সিকো, পেরু, ইরান, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ইরাক, পাকিস্তান, বলিভিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইকুয়েডর ও আর্জেন্টিনায় সংক্রমণের প্রকোপ ঊর্ধ্বমুখী।

জনস হপকিন্সের তথ্যচিত্র অনুযায়ী, বাংলাদেশে কভিড-১৯’র প্রথম সংক্রমণ ১১৯ দিন আগে মার্চের ৮ তারিখে ধরা পড়ে। এরপর থেকে এখন পর্যন্ত ১,৬২,৪১৭ জন করোনায় আক্রান্ত এবং ২,০৫২ জন মারা গেছেন। তাদের তথ্যচিত্র ট্র্যাক করে দেখা যাচ্ছে, বাংলাদেশে স্থানীয় সংক্রমণের ১৪, ১৫, ১৬ ও ১৭তম সপ্তাহজুড়ে আক্রান্ত ও মৃত্যু সমান্তরালভাবে চূড়ায় ওঠে। ১৮তম সপ্তাহে এসে এ দুটির রেখাচিত্র নিন্মমুখী হতে শুরু করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

করোনার প্রকোপ কমে আসছে বাংলাদেশে: মন্তব্য জনস হপকিন্সের

আপডেট সময় : ০৬:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০