ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

নোয়াখালীতে এমপিওভূক্তির দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০ ৮৪০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
কলেজে অনার্স-মাস্টার্স চালু রয়েছে এবং কলেজও এমপিও ভুক্ত। কিন্তু এসব কলেজের শতাধিক শিক্ষক রয়েছে যারা সরকারি বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত, অথচ তারা এমপিওভুক্ত নন। এমন অবস্থায় এমপিওভুক্ত করে শতভাগ বেতন-ভাতার দাবী জানিয়ে মানববন্ধন করেছে বিভিন্ন কলেজের ননএমপিও শিক্ষকরা। 
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম এর ব্যানারে শতাধিক শিক্ষক এ কর্মসূচি পালন করে। প্রায় আধা ঘন্টা মানববন্ধন শেষে তারা প্রেসক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন করেন।
এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক মো. সাহাব উদ্দিন, সদস্য সচিব জহিরুল ইসলাম, কামাল হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, প্রত্যেকটা শিক্ষক অনার্স-মাস্টার্স হয়েও এখনও পর্যন্ত এমপিও নন। এমন রয়েছে সর্বোচ্চ ২৮ বছর থেকে সর্বনিন্ম ৫ বছর পর্যন্ত শিক্ষকতা করছেন। তারা শুধুমাত্র কলেজের দেওয়া ৩-৫ হাজার টাকায় জীবন যাপন করছে। যা অত্যন্ত মানবেতর। এসব শিক্ষকদের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ তে অন্তভূক্ত করে তাদের এমপিও দেওয়ার দাবী জানান।
তারা বলেন, শুধুমাত্র এমপিও না হওয়ায় পদোন্নতি ছাড়াই প্রভাষক হিসেবেই তাদের চাকরি জীবন শেষ করতে হয়। মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালীতে এমপিওভূক্তির দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময় : ০৩:৫০:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০