ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

ফেনীতে দুই পক্ষের ‘গোলাগুলিতে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০ ১৭১০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাহেদ সাব্বির, ফেনী:

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘গোলাগুলিতে’ নজরুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উপজেলার শুভপুর ইউনিয়নের তাহের আহম্মদ মেম্বার সড়কের মাথায় বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে এঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত নজরুল ইসলামের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলা ছাড়াও নানা অভিযোগ রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক, দুটি রামদা, ২০ বোতল ফেনসিডিল ও ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে।

নিহত নজরুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত শেখ আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, গতকাল আড়াইটার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের তাহের আহম্মেদের বাড়ির সামনে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম গ্রুপের সাথে আরিফ গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে । খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে দ্রুত তারা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ আহত নজরুলকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুটি রামদা, ২০ বোতল ফেনসিডিল ও ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্যের জেরে দুই পক্ষের মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষে ওই যুবক নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নজরুল ইসলামের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলা ছাড়াও নানা অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ফেনীতে দুই পক্ষের ‘গোলাগুলিতে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৮:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০