ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

জয়নাল হাজারীর বিরূদ্ধে সোনাগাজী থানায় জিডি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০ ১২৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাহেদ সাব্বির, ফেনী:

আক্রমণাত্মক বক্তব্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সংসদ জয়নাল আবদীন হাজারীর বিরুদ্ধ সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন।

বৃহস্পতিবার (৬আগষ্ট) দুপুর ২টায় মেয়র খোকন সোনাগাজী মডেল থানায় এ সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

জানা গেছে, গত দুই বছর আগে ফেনীতে আওয়ামীলীগের জনসভায় মেয়র খোকন তার বক্তব্যে জয়নাল হাজারীর লাশ ফেনীতে আসতে দেবে না বলে ঘোষণা দেয়। সেই বক্তব্যের সূত্র ধরে জয়নাল হাজারী গত ১ আগস্ট ফেনীতে নেতা–কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় মেয়র খোকনের নাম উল্লেখ করে বলেন, যারা বলেছিল আমার লাশও ফেনীতে আসতে দেবে না তারা এখন কোথায়? এখানে যত নেতা-কর্মী রয়েছে তারা ইচ্ছে করলে তাদের টুকরো টুকরো করে ফেলতে পারবে।

জিডির বিবরণীতে মেয়র রফিকুল ইসলাম দাবী করেন, গত ১ আগস্ট বিকেলে ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল আবদীন হাজারী কিছু লোকজনের উপস্থিতিতে ফেনীর মাস্টার পাড়াস্থ তার বাসভবনের সামনে তিনি আমার নাম বিকৃত করে আক্রমণাত্মক ভাবে বলেন। সেখানে তিনি বলেন, ‘সোনাগাজী পৌরসভার মেয়র খোকন্না (খোকন) জানতে চাই, আজকে তোরা ফেনী শহরের কোথায় আছিস। এখানে যারা আছে তারাই তোমাদেরকে যখন যেখানে পাইবে কাটিয়া টুকরো টুকরো করবে।

বঙ্গবন্ধুকে ছাড়াই আমরা দেশ স্বাধীন করেছি।’ আমার বিরদ্ধে তাঁর উস্কানি মূলক, বিতর্কিত, ওদ্ধত্যপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে, দলীয় নেতা কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে। তাঁর ওদ্ধত্যপূর্ণ বক্তব্যের কারণে আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। আমি আশঙ্কা করছি যে, জয়ণাল হাজারীর নির্দেশে তার সন্ত্রাসীরা আমাকে খুন ও জখম করতে পারে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক তদন্ত মো. আবদুর রহিম জয়নাল হাজারীর বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

জয়নাল হাজারীর বিরূদ্ধে সোনাগাজী থানায় জিডি!

আপডেট সময় : ১০:০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০