ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

কোম্পানীগঞ্জে আত্মহত্যার প্ররোচনা, যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ ৭০০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কিশোরী ফারিয়া ইয়াসমিন জেসিকে (১৬) আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে উত্ত্যক্ত্যকারী যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত, নুর করিম তানভির (২১) উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মজিবুল হক ডিলার বাড়ির মৃত নুর নবীর ছেলে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে আটককৃত যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে চট্রগ্রামের ইপিজেড এলাকা থেকে আটক করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, দূর সম্পর্কের মামা তানভির নিহত জেসিকে নানা ভাবে উত্তক্ত্য করত। তানভিরের উৎপাতে অতিষ্ঠ হয়ে শুক্রবার (৪সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে জেসি আত্মহত্যা করে। পরে এ ঘটনায় নিহতের মা পারুল একই দিন রাতে কোম্পানীগঞ্জ থানায় তানভিরকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।

নিহত ফারিয়া ইয়াসমিন জেসি (১৬) উপজেলার চরকাঁকড়া ইউয়িনের ৪নং ওয়ার্ডের হক সাবের নতুন বাড়ির মো.ইয়াছিন খোকন’র মেয়ে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃত যুবক ঘটনার দু’দিন পর নিজে বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার করে তার স্বজনেরা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে অল্প সময়ের মধ্যে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জে আত্মহত্যার প্ররোচনা, যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০