ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার

সেনবাগে আগুনে ৫দোকান ছাই, আহত-৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ ৩৬৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৫টি দোকানের মূল্যবান মালামাল ও একটি মোটরসাইকেল পুড়ে অন্তত ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৭জন।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম। এরআগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মগুয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ব্যবসায়ীরা দোকন বন্ধ করে বাড়ীতে চলে যায়। রাত আড়াইটার দিকে স্থানীয় এম এ আলী উচ্চ বিদ্যালয়ের পিয়ন নজরুল ইসলাম বিদ্যালয়ে তার কক্ষ থেকে দেখতে পান মগুয়া বাজারের মান্নান সুপার মার্কেটে আগুন জ্বলছে। এসময় সে দ্রুত বিষয়টি বাজারের ব্যবসায়ী জাহিদ হোসেনকে জানায়। তাদের চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং চৌমুহনী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সামাদ ইলেক্ট্রিক এন্ড সেনেটারী, ড্রিম মেডিকেল হল, আম্মাজান ফ্যাশন ও সন্তোষ হেয়ার কাটিংসহ ৫টি দোকন ও দোকানে থাকা একটি মোটর
সাইকেল পুড়ে ছাই হয়ে যায়।

চৌমুহনী ফায়ার সার্ভিসের টিম লিডার শাহ এমরান খান জানান, খবর পেয়ে চৌমুহনী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত পরবর্তী ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সেনবাগে আগুনে ৫দোকান ছাই, আহত-৭

আপডেট সময় : ০৪:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০