ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
সংস্কার কাজে অনিয়ম-দূর্নীতি, হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের নারীকে মারধর, বৈষম্যবিরোধী ছাত্রনেতার বিরুদ্ধে হুমকির অভিযোগ থাই জুয়ার আসর থেকে জুয়াড়ীসহ গ্রেফতার ১০ বিয়েতে ব্যর্থ হয়ে মামাতো বোনের স্বামীর বসতঘরে আগুন যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন

হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবি, নিহত-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ ২১৮১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ইনসাফ হোসেন (১৬) ও রাজিব হোসেন (১৪) দুই জেলে নিহত হয়েছে। ঘটনায় জীবিত উদ্ধার হয়েছে আরও ৯জেলে।

শুক্রবার সকালে ভাসানচরের দক্ষিণ পূর্ব পাশের মেঘনা নদী থেকে জেলেদের সহযোগিতায় লাশ দু’টি উদ্ধার করে হাতিয়া থানা ও নৌ-পুলিশ।

নিহতরা হচ্ছেন, চরকিং ৯নং ওয়ার্ডের রহমত উল্যার ছেলে ইনসাফ হোসেন ও চরঈশ্বর ৪নং ওয়ার্ডের ফারুক আহমদের ছেলে রাজিব হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে একটি ট্রলার নিয়ে ১১জন জেলে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাছ ধরার সময় তাদের ট্রলারটি ভাসানচরের দক্ষিণ পূর্ব পাশের মেঘনায় প্রবল জোয়ারের কবলে পড়ে। কিছুক্ষণের মধ্যে তাদের ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৯জেলে সাঁতার দিয়ে কূলে উঠে আসলেও ইনসাফ ও রাজিব নিখোঁজ ছিল।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলেদের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে নৌ-পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবি, নিহত-২

আপডেট সময় : ০৪:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০