ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

বাসায় ঢুকে সোনাইমুড়িতে তরুণীকে ধর্ষণের চেষ্টা, আটক-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০ ৩৫১০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন নগরে বখাটে কর্তৃক এক তরুণীকে বাসায় ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে।

গত রোববার ( ২৭ সেপ্টেম্বর) সকালে নান্দিয়াপাড়া বড় ভাইয়ের ভাড়া বাসায় বেড়াতে আসে ওই তরুণী । মেয়েটির বড় ভাই পেশায় একজন রিকসা চালক এবং তার স্ত্রী একজন নার্স । গত বৃহস্পতিবার ( ১ অক্টোবর) প্রতিদিনের ন্যায় বড় ভাই ও তার স্ত্রী কাজের জন্য বের হয়ে যায়। এ সময়ে তারা বাসায় না থাকার সুযোগে সন্ধ্যা ৭ টার দিকে লম্পট ইয়াছিন আহমেদ (৩৫) বাসায় একা পেয়ে ওই তরুণীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে । অভিযুক্ত যুবক নান্দিয়া পাড়ার আকরাম হোসেন ছেলে।

স্থানীয়রা জানায়, মেয়েটার চিৎকার শুনে তারা ছুটে আসলে অভিযুক্ত ইয়াছিন পালিয়ে যায়। তারা পুলিশকে বিষয়টি অবহিত করে । পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে এসে তদন্ত করে এবং অভিযুক্ত যুবককে গ্রেফতারের চেষ্টা চালায় । পরে ঘটনার রাতে এলাকাবাসী অভিযুক্ত ইয়াছিনকে ধরে পুলিশে সোপর্দ করে । বর্তমানে সে সোনাইমুড়ী থানা পুলিশ হেফাজতে রয়েছে ।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং ইয়াসিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বাসায় ঢুকে সোনাইমুড়িতে তরুণীকে ধর্ষণের চেষ্টা, আটক-১

আপডেট সময় : ০৯:৪৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০