ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা বাস-পিকআপের সংঘর্ষ : ফল ব্যবসায়ীর মৃত্যু, আহত ২ ১৮ জেলায় আরও জটিল বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বেগমগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড

খালেদার হাজিরা পেছাল পাঁচ মাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০ ১০৬১১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক:

নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১টি মামলায় হাজিরার তারিখ পাঁচ মাস পেছানো হয়েছে। আগামী ৩০ মার্চ নতুন তারিখ ধার্য করেছে আদালত।

মঙ্গলবার ১১ মামলায় খালেদার হাজিরার দিন ধার্য ছিল। অধিকাংশ মামলা উচ্চ আদালতে স্থগিত থাকায় আসামিপক্ষ সময়ের আবেদন করে।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত দ্বিতীয় ভবনে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।

২০১৫ সালের প্রথম দিকে বিএনপির ডাকা হরতাল চলাকালে দারুসসালাম থানায় আটটি ও যাত্রাবাড়ী থানায় দুটি মামলা করে পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এছাড়া রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন জনৈক ব্যক্তি।

খালেদা জিয়া ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন-বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।

এই ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর মামলাটির অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদার হাজিরা পেছাল পাঁচ মাস

আপডেট সময় : ১১:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০