ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ প্রকাশ্যে যুবককে গুলির, সিসিটিভি ভিডিও ভাইরাল পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

নোয়াখালীতে দূর্গা উৎসব উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ২৫৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে দূর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী গরীব ও পথ শিশুদের জন্য ‘স্বপ্নের সারদীয় উৎসব’ আয়োজন করে স্বপ্ন-এক চিলতে হাসির জন্য নামের একটি সংগঠন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে জেলা শহর মাইজদীতে সংগঠনের সভাকক্ষে এ আয়োজন করা হয়। এ সময় সামাজিক সংগঠনটি ৫০ জন বঞ্চিত ও দরিদ্র শিশুদের পূজোর নতুন জামা, পূজোর প্রণামি ও কন্যা শিশুদের মাঝে আলতা ও টিফিন উপহার দেয়।

এর আগে আলোচনা সভা অনুষ্ঠানে নোয়াখালী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন ও স্বপ্নের সভাপতি মাইনুল হাসান শিমুল বক্তব্য রাখেন।

এসময় বক্তাগণ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। যারা আর্থিকভাবে স্বচ্ছল তারা হয়তো তাদের পরিবারের শিশুদের চাহিদা পুরণ করতে পারেন। কিন্তু অসহায় দরিদ্র পরিবারের পক্ষে বিশেষ দিনে নিজের সন্তানদের সেভাবে দিতে পারেন না। তাই করুনা নয়, ভালোবাসা থেকে শিশুদের মাঝে নতুন জামা তুলে দিয়ে তাদের আনন্দের ভাগিদার হলো স্বপ্ন।

প্রসঙ্গত : গত ৭ বছর ধরে স্বপ্ন-এক চিলতে হাসির জন্য নামের এ সংগঠনটি বঞ্চিত, হত দরিদ্র শিশু, পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা ও ঈদ সামগ্রি উপহার দেয়া, দরিদ্র পরিবারের স্কুল পড়ুয়াদের ১০ টাকায় শিক্ষা প্রকল্প-সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে দূর্গা উৎসব উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন

আপডেট সময় : ০৯:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০