ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস: নোয়াখালী ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সুবর্ণচরে মেধা বৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ এক ঝড়েই উড়ে গেল ঘর, খোলা আকাশেই কাটছে দিন-রাত চাচাতো ভাইকে পি-টিয়ে হ-ত্যা, গ্রেফতার-১ কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

নোয়াখালীতে চাচিকে ধর্ষণ করে নগ্ন ছবি ধারণ, যুবলীগ নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০ ৩০৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে বসতঘরে ঢুকে জোর পূর্বক চাচিকে ধর্ষণের অভিযোগে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

আটক মজিবুর রহমান শরীফ (৩২) উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওয়াতির বাড়ির রফিকুল ইসলাম খোকন’র ছেলে এবং নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

বুধবার (২১ অক্টোবর) এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ (২৯) অভিযুক্ত শরীফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চাটখিল থানায় মামলা দায়ের করেন। অপরদিকে, নির্যাতিতা গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। থানা সূত্রে জানা যায়, আটক শরীফের বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ ৮ টি মামলা রয়েছে।

মামলা ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শরীফ তার দূর সম্পর্কের ভাসুরের ছেলে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৫ টার দিকে ওই গৃহবধূ তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। শরীফ সুকৌশলে গৃহবধূর টিনশেড ঘরে প্রবেশ করে জোর পূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে এবং উলঙ্গ করে ছবি-ভিডিও ধারণ করে চলে যায়।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেছে। মামলার আলোকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে দুপুর ৩টার দিকে নোয়াখলা ইউনিয়নের ইয়াছিন বাজার থেকে আটক করা হয়।

তিনি আরো বলেন, গৃহবধূ মামলায় উল্লেখ করেছেন ধর্ষণের সাথে ফোনে তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে শরীফ। শরীফকে আটক করলেও ওই ফোন এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ ফোনটি উদ্ধারে তাকে নিয়ে অভিযান পরিচালনা করবে।
তদন্ত কারী দুলাল মিয়া আরও বলেন, আগামীকাল তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে চাচিকে ধর্ষণ করে নগ্ন ছবি ধারণ, যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ১১:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০