ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

চাটখিল ভূয়া সিআইডি কর্মকর্তা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০ ২৭৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় আল নেওয়াজ (৩৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ওই যুবক নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তার কাছ থেকে সিআইডির একটি ভূয়া পরিচয় পত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুর ১২টার দিকে চাটখিল বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আল নেওয়াজ সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ভাওর কোট গ্রামের রফিক উল্যার ছেলে।
পুলিশ জানায়, আল নেওয়াজ নামের ওই যুবক দুপুরে চাটখিল বাজারের একটি মোবাইল দোকানে এসে একটি মোবাইল ক্রয় করে। সে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইলের টাকা পরে দিবে বলে। এসময় দোকানদার তাতে অপারগতা প্রকাশ করলে সে সিআইডির একটি পরিচয় পত্র দেখিয়ে দোকানদারকে ভয়ভীতি দেখায়। ঘটনাটি দোকানদার ও উপস্থিত লোকজনের সন্দেহ হলে তার থানায় খবর দেয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে আল নেওয়াজ নামের ওই যুবককে সিআইডির একটি ভূয়া পরিচয় পত্রসহ আটক করা হয়েছে। ঘটনায় তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাটখিল ভূয়া সিআইডি কর্মকর্তা আটক

আপডেট সময় : ০১:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০