ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেফতার চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, র‌্যাবের অভিযানে প্রধান শিক্ষক গ্রেফতার শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, মাদক কারবারি দম্পতি গ্রেফতার টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা

কৃষি জমি থেকে মাটি সংগ্রহও লাইসেন্সে না থাকায় সেনাবাগে ৩ ইটভাটাকে অর্থদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০ ৪৮৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

সরকারি আদেশ অমান্য করে কৃষি জমি থেকে ইট তৈরীর মাটি সংগ্রহ করা ও বিনা লাইসেন্সে ইট তৈরীর অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩টি ইটভাটাকে অর্থদণ্ড করা হয়েছে।

শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি, মো. ইমামুল হাফিজ নাদিম ও মীর কামরুজ্জামান কবির। দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হচ্ছে সেনবাগ উপজেলার ছমিরমুন্সির হাট এলাকার মেসার্স সোনালী ব্রিকস্ লিঃ, একই উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মেসার্স রাজু ব্রিকস্ লিঃ ও এইস এম বি সি ব্রিকস্।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক ৩টি ভ্র্যম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় জেলার সেনবাগ উপজেলার বিভিন্ন স্থানে ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে দেখা গেছে সরকারি আদেশ অমান্য করে কৃষি জমি থেকে ইট তৈরীর জন্য মাটি সংগ্রহ করা হয়েছে। এছাড়াও ইটভাটা গুলোর কোন লাইসেন্স পাওয়া যায়নি। তাই মেসার্স সোনালী ব্রিকস্ কে ৫০ হাজার, মেসার্স রাজু ব্রিকস্ কে ৫০ হাজার ও এইচ এম বি সি ব্রিকস্ কে ১৬ হাজার টাকা সহ মোট ১লাখ ১৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারি উপ-পরিচালক মো. সেরাজুল ইসলাম ও র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কৃষি জমি থেকে মাটি সংগ্রহও লাইসেন্সে না থাকায় সেনাবাগে ৩ ইটভাটাকে অর্থদণ্ড

আপডেট সময় : ০৯:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০