ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০ ৪৭৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে ‘ধর্ষণের শিকার হয়েছে’ তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে একই দিন বিকেল ৪টায় উপজেলার চৌমুহনী বাজারের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজান পাঠান অভিযুক্ত আসামিকে আটক করেন।

আটক আবদুল মতিন (৬০) উপজেলার চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ডের আমিনা বাড়ির মৃত আবদুর রবের ছেলে।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ডের একটি বাসায় এ ধর্ষণের ঘটনা ঘটে। বুধবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য (১৩) বছর বয়সী ওই স্কুলছাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও জানান, ভিকটিমের মা নোয়াখালী বিসিকে চাকরি করেন। সে তার মায়ের সাথে নানীর বাসায় বসবাস করে। ঘটনার দিন দুপুরে তৃতীয় শ্রেণির ওই ছাত্রী বাথরুমে গোসল করতে যায়। ওই সময় পাশের ঘরের আবদুল মতিন তাকে জোরপূর্বক বাথরুমে ধর্ষণ করে। একপর্যায়ে বিষয়টি সামাজিক ভাবে মীমাংসা করার চেষ্টাও চলে। পরে ভিকটিমের মা এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত আসামিকে আটক করে।

ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বলেন, আগামীকাল আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট সময় : ১০:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০