ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

ফেনীতে দুই নারী ছিনতাইকারী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ ২৭৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী প্রতিনিধি :

ফেনী শহরের ট্রাংক রোডে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে দুই নারী। রবিবার দুপুরে শহরের ট্রাংক রোডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখস্ত স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত সূত্র জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে শিশু সন্তানকে হাম-রুবেলার টিকা দিতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন রেহেনা আক্তার নামের এক নারী। ওই শিশু সন্তানকে ধাক্কা দিয়ে ফেলে রেহেনার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় সুফিয়া আক্তার ও হালিমা আক্তার কানন। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে তৎসংলগ্ন স্থানে থাকা ফেনী মডেল থানার এসআই শহীদ বিশ্বাস ঘটনাস্থলে ছুটে যান।

এসময় সুফিয়া ও হালিমাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া চেইন উদ্ধার করা হয়। সুফিয়া ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল ইউনিয়নের কলন্দপাড় গ্রামের আনন্দপুর এলাকার লিটন মিয়ার স্ত্রী ও হালিমা একই থানার ছাতি কমলার পাড় এলাকার রাহুল মিয়ার স্ত্রী।

ফেনী মডেল থানার এসআই শহীদ বিশ্বাস জানান, এ ঘটনায় রেহেনা বাদি হয়ে থানায় মামলা দিয়েছেন। গ্রেফতারকৃত দুই নারীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ফেনীতে দুই নারী ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় : ০৯:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০