ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

চাটখিলে রিকশা চালকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ ২৬৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন থেকে নুরুল আমিন (৩৫) নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গলায় একটি গামছা পেঁছানো ছিল। ঘটনাস্থলে নিহত নুরুল আমিনের রিকশাটি পাওয়া যায়নি।
শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ধর্মপুর গ্রামের মুন্সি বাড়ী এলাকার বাগান থেকে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে। নিহত নুরুল আমিন চাটখিল পৌরসভার ছয়ানি টগবা গ্রামের আলী আহম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসা থেকে রিকশা নিয়ে বের হয়ে আসে নুরুল আমিন। রাত ১০টার দিকে স্থানীয় লোকজন ধর্মপুর গ্রামের মুন্সি বাড়ী এলাকার সড়কের পাশের একটি বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে অবগত করে। দূর্বৃত্তরা তাকে হত্যা করে রিকশাটি নিয়ে গেছে বলে ধারণা করছে স্থানীয়রা।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা রিকশা চালক নূরুল আমিনকে গলায় গামছা পেঁছিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাটখিলে রিকশা চালকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:১৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০