ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

হাতিয়ায় ৭ জলদস্যু আটক, অস্ত্র-গুলি উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১ ৮৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চর এলাকায় অভিযান চালিয়ে ৭ ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে দুটি এলজি, একটি কার্তুজ ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় মেঘনা নদী সংলগ্ন জাগলার চর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, লক্ষীপুর জেলার রামগতি উপজেলার শ্রী হরি মজুমদারের ছেলে শ্রী হরী কুমার (৩৫), চর আফজাল গ্রামের আবুল কালামের ছেলে দিদার উদ্দিন (২৫), নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচরের শফি উল্যার ছেলে মাঈন উদ্দিন (৩৩), বেলাল নগর গ্রামের আবুল মালেকের ছেলে মাসুদ হোসেন (৩৩), বেগমগঞ্জের আলমপুর গ্রামের আবুল গোফরানের ছেলে আকবর (২২), খুলনা জেলার মতলবগঞ্জ এলাকার নজরুলের ছেলে বাবু (২১) ও চট্টগ্রামের সন্ধীপের মুছাপুর গ্রামের শামছুল আলমের ছেলে সাদ্দাম হোসেন (২৩)।

কোস্টগার্ড জানান, গত বৃহস্পতিবার রাতে হাতিয়ার মেঘনা নদী থেকে চরঈশ্বরের রোগনাথ চন্দ্র জলদাস ও মকুল চন্দ্র জলদাস নামের দুই জেলেকে অপহরণ করে নিয়ে মুক্তিপণ দাবী করে জলদস্যুরা। পরে দস্যুদের দেওয়া বিকাশ নাম্বারে মুক্তিপনের ৪০হাজার টাকা দেওয়ার পর অপহৃতদের ছেড়ে দেয় তারা। বিষয়টি জানতে ফেরে কোস্টগার্ড হাতিয়ার সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে দস্যুদের আটক করতে অভিযান চালায়।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চলাকালে শনিবার সন্ধ্যায় জাগলার চর এলাকায় অভিযান চালিয়ে ৭ জলদস্যুকে অস্ত্র, গুলি ও দেশিয় অস্ত্রসহ আটক করা হয়। ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

হাতিয়ায় ৭ জলদস্যু আটক, অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট সময় : ১২:২১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১