ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

বিপুল পরিমান আগ্নেয়স্ত্র ও নগদ টাকাসহ হাতিয়ায় আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১ ৩৭০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে র‌্যাব-৭ বিপুল পরিমান আগ্নেয়স্ত্রও নগদ টাকাসহ দু’জনকে আটক করেছে।

শুক্রবার (১২ মার্চ) রাত ৯টার দিকে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি র‌্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পের ডিএমডি আহসানুল হকের বরাত দিয়ে জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে, র‌্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পের ডিএডি মো.আহসানুল হক ও সঙ্গীয় ফোর্স সহ হাতিয়া থানাধীন ১নং হরণী চরগাসিয়া মৌলভীর চর এলাকার আব্দুর রহিমের বসতঘরে অভিযান চালিয়ে আগ্নেয়স্ত্র ও নগদ টাকা উদ্ধার করে।

আটককৃতরা হলো, লক্ষীপুর জেলার রামগতি এলাকার মো.খোকন প্রকাশ খোকন ডাকাত (৪৩) ও একই এলাকার মো.লিটন। এ সময় তাদের কাছ থেকে একটি ৬ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সংযুক্ত বিদেশি পিস্তল , একটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরী ত্রি.এন.ত্রি রাইফেল সদৃশ্য এলজি, একটি দেশীয় তৈরি এস.বি.বি.এল, একটি ত্রি.কোয়াটার্র দেশীয় তৈরি এলজি, দুইটি দেশীয় তৈরি এলজি, শর্টগানের তাজা কার্তুজ ২২টি, ল্যাপটপের ব্যাগে থাকা নগদ ১১ লক্ষ ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।

একাধিক সূত্রে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে অস্ত্র-গুলি প্রভাব দেখিয়ে চরাঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদেরকে এবং জব্দকৃত অস্ত্র-গুলি ও নগদ টাকা সহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

ওসি আবুল খায়ের আরো জানান, আটকৃতদের সন্ধ্যায় হাতিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব। এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। শনিবার দুপুরে আটককৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বিপুল পরিমান আগ্নেয়স্ত্র ও নগদ টাকাসহ হাতিয়ায় আটক ২

আপডেট সময় : ১০:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১