ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
শিবিরের মব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা

মির্জা ও বাদলের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা, বাদলের জামিন না মঞ্জুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ ১৮৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের বিরুদ্ধে এবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (দ্রুত বিচার) আদালতে পৃথক মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে গ্রেপ্তারকৃত মিজানুর রহমান বাদলের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক সোয়েব উদ্দিন খান আরজুমান পারভীন ও ইকবাল হোসেনের মামলা দু’টি গ্রহণ করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।

মির্জার বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইবুনালে মামলাঃ

মেয়র আবদুল কাদের মির্জা ও তার লোকজন গত ৮মার্চ সন্ধ্যায় কোম্পানীগঞ্জের বসুরহাটে উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এসময় হামলাকারীরা ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক তৈরি করে। এ ঘটনায় খিজির হায়াত খানের স্ত্রী আরজুমান পারভীন বাদী হয়ে আবদুল কাদের মির্জাকে প্রধান, মির্জার ভাই শাহাদাত হোসেনকে দ্বিতীয় ও ছেলে মির্জা মাশরুর কাদের তাসিককে তৃতীয়সহ ৯৭জনরে নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০জনকে অজ্ঞাত আসামী করে দ্রুত বিচার ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক সোয়েব উদ্দিন খান মামলাটি গ্রহণ করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মিজানুর রহমান বাদলের বিরুদ্ধে মেয়র মির্জার অনুসারীর আরও একটি মামলাঃ

মামলায় বাদী ইকবাল হোসেন উল্লেখ করেন গত ৮মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে বসুরহাট রূপালী চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মেয়র আবদুল কাদের মির্জাসহ তারা সরকার ঘোষিত ৪০ উর্ধ্ব নারী পুরুষদের কোভিড-১৯ টিকা নেওয়ার জন্য উদ্ভুদ্ধকরণ সভা করছিলেন। কিছুক্ষণ পর মিজানুর রহমান বাদলের নেতৃত্বে একদল সন্ত্রাসী আ.লীগ কার্যালয়ে প্রবেশ করে মেয়র মির্জাকে বের হয়ে যেতে বলেন। এসময় তিনি (ইকবাল) বাধা দিলে বাদল তাকে হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরে এবং তার লোকজন কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, ওবায়দুল কাদেরের ছবি ও অফিসের আসবাপত্র ভাঙচুর করে। হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নেতাকর্মীদের মারধর করে জখম, ককটেল, বোমা বিষ্ফোরণ ও ফাঁকা গুলি করে মানুষদের ছত্তভঙ্গ করে দেয়। এ ঘটনায় ৯মার্চ কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ নিয়ে গেলে থানা মামলা নিয়ে বিলম্ভ করে। এ ঘটনায় মঙ্গলবার ইকবাল বাদী হয়ে মিজানুর রহমান বাদলকে আসামী করে ১৯৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫০-৬০জনকে আসামী করে দ্রুত বিচার ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন। বিচারক সোয়েব উদ্দিন খান মামলাটি গ্রহণ করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মিজানুর রহমান বাদলের জামিন না মঞ্জুর, আরও দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণঃ

গ্রেপ্তারকৃত কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে কঠোর পুলিশী পাহারায় মঙ্গলবার সকালে আমলী আদালত-২ এ হাজির করা হয়। এসময় বাদলের জামিনের জন্য আদালতে একটি আবেদন করা হয়। একই মামলায় গ্রেপ্তার অপর ৮আসামীর ৭দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজান বাদলের জামিন আবেদন ও অপর ৮আসামীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। একই সাথে মিজানুর রহমান বাদলকে আরও ২টি মামলায় শোন এরেস্ট (সমন ছাড়া) দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

মির্জা ও বাদলের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা, বাদলের জামিন না মঞ্জুর

আপডেট সময় : ০৭:৫৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১