ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

নোয়াখালীতে ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত ১৯

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১ ৩৩৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে করোনা সংক্রমন আবারো বৃদ্ধি পেয়েছে। এতে করে জনমনে আতংক দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে । এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৫৬ জন ,সুস্থ হয়েছেন ৫ হাজার ৫১২ জন এবং মৃত্যু হয়েছে ৯১ জনের।

শনিবার বিকেলে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানাগেছে। সূত্র আরো জানায়, ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে রয়েছে নোয়াখালী সদর ৮, সূবর্ণচর ১, বেগমগঞ্জ ৬, সোনাইমুড়ী ২, সেনবাগ ১ ও কবিরহাটে ১ জন । আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছে।

জেলায় মোট আক্রান্তের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- নোয়াখালী সদর ১ হাজার ৮৪৭, সূবর্ণচর ৩৫১,হাতিয়া ১২৮, বেগমগঞ্জ এক হাজার ১৩৯, সোনাইমুড়ী ৩২২, চাটখিল ২৫৫, সেনবাগ ৩৬০, কোম্পানীগঞ্জ ৬৬৮ ও কবিরহাটে ৬৮৬ জন।

এযাবৎ স্যাম্পল প্রেরণ করা হয়েছে ৬০ হাজার ৫১৭ জনের তার মধ্যে ফলাফল পাওয়া গেছে ৬০ হাজার ৪৩৪ জনের। এতে ৫ হাজার ৭৫৬ জনের করোনা পজেটিভ আসে।

বর্তমানে আইসোলেশনের চিকিৎসাধীন রয়েছে ১৫৩ জন এবং মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড হাসপাতালে ৪ জন রোগী ভর্তি রয়েছে। নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার প্রাপ্ত তথ্য নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত ১৯

আপডেট সময় : ০৮:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১