ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যাকান্ডে এনসিপি ও জামায়াত-শিবির রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মির্জা আব্বাসের নাম জড়িয়েছে : নাছির উদ্দিন নাছির রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর ঈদের দিন বৃষ্টি হবে কিনা ? নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

এবার এডিবির সঙ্গে ৮৫০ কোটির ঋণ চুক্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ৫৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

করোনা মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৮৫০ কোটি টাকার (১০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ চুক্তি সই হয়েছে।

বুধবার (১৩ মে) এ ঋণ চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ঋণ চুক্তিতে সই করেন।

করোনা সংক্রমণের পর এ দুর্যোগ মোকাবিলায় তিন ধাপে বাংলাদেশকে ঋণ অনুমোদন দেয়। এর মধ্যে প্রথম ধাপে ২ কোটি ৫৫ লাখ (৩ লাখ মার্কিন ডলার), দ্বিতীয় ধাপে ৮৫০ কোটি (১০০ মিলিয়ন মার্কিন ডলার) এবং তৃতীয় ধাপে চার হাজার ২৫০ কোটি টাকার (৫০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ অনুমোদন দেয়।

গত ১১ মে ইআরডি ও এডিবি প্রথম ধাপে চার হাজার ২৫০ কোটি টাকার ঋণচুক্তি সই করে। বুধবার (১৩ মে) দ্বিতীয় ধাপে ৮৫০ কোটি টাকার ঋণচুক্তি সই করল তারা।

এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘বাংলাদেশ আমাদের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। সাম্প্রতিক সময়ে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়ানো করোনা মহামারি ঠেকাতে আমরা ১০০ মিলিয়ন ডলার দিতে পেরে আনন্দিত। বাংলাদেশ করোনা মোকাবিলায় বিভিন্ন ধরনের পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে। স্বাস্থ্য খাতের স্বল্প ও মধ্য মেয়াদি প্রতিবন্ধকতা মোকাবিলায় সরকারকে আমাদের এই ঋণ সহায়তা সহযোগিতা করবে। আমার বিশ্বাস, বাংলাদেশ সরকারের করোনা মোকাবিলায় নেয়া পদক্ষেপ ও স্বাস্থ্য খাতের পুনর্গঠনের মাধ্যমে তারা এ ক্ষেত্রে সফল হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

এবার এডিবির সঙ্গে ৮৫০ কোটির ঋণ চুক্তি

আপডেট সময় : ১০:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০