ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার

নোয়াখালীতে নার্স ও স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত আরও ৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ৬৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে নার্স, স্বাস্থ্যকর্মীসহ আরও ৮জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৭৭জন। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা: মো: মোমিনুর রহমান। তিনি আরও জানান, নোয়াখালীতে নতুন করে ৮জনের করোনা শনাক্ত হয়েছে।

এদের মধ্যে নোয়াখালী জেনারেল হাসপাতালের একজন সিনিয়র স্ট্যাপ নার্স, দুই জন কমিউনিটি হেলথ প্রোভাইডর, একজন রেডিওলজিস্ট, একজন পৌরসভার কর্মচারী, একজন প্রাইভেটকোম্পানীর বিক্রয় প্রতিনিধি ও দুই যুবক রয়েছে। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, বেগমগঞ্জের পৌর হাজীপুর বাসিন্দা ৩৮ বছর বয়সী ১ জন, ৩৫ ও ৩২ বছর বয়সী ৩ জন এবং মদনমোহন উচ্চ বিদ্যালয় আবাসিক কোয়াটারে বসবাসকারী সোনাইমুড়ী পৌরসভার ৫৫ বছর বয়সী এক কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান বলেন, নোয়াখালী জেনারেল হাসপাতালের ৩৫বছর বয়সী এক সেবিকা, ৩০ ও ৩২ বছর বয়সী দুই জন কমিউনিটি হেলথ প্রোভাইডর করোনায় আক্রান্ত হয়েছেন। সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো: রিয়াজ উদ্দিন জানান, হাসপাতালের এক্সরে বিভাগের মেডিকেল টেকনোলজিষ্ট (৪৮) করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি জেলা শহর তার বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন। উল্লেখ্য, জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭জন।

যার মধ্যে জেলার বেগমগঞ্জে ৩৯জন, সদরে ১৩জন, সোনাইমুড়ীতে ১১জন, হাতিয়ায় ৫জন, সেনবাগে ১জন, কবিরহাটে ২জন, চাটখিলে ৫জন ও কোম্পানীগঞ্জ উপজেলায় ১জন। এদের মধ্যে মারা গেছেন সোনাইমুড়ীতে মোরশেদ আলম (৪৫) নামে এক ইতালি প্রবাসী, সেনবাগে এক রাজমেস্ত্রী মো. আক্কাস (৪৮) ও বেগমগঞ্জে তারেক হোসেন (৩০) নামের এক ব্যবসায়ী। জেলার সোনাইমুড়ীতে ১, বেগমগঞ্জে ৪, সদরে ২ ও চাটখিল উপজেলায় ২জনসহ মোট করোনা মুক্ত হয়েছেন ৯জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে নার্স ও স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত আরও ৮

আপডেট সময় : ০৯:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০