ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ডাবল মাডার মামলার আসামী নোয়াখালীর কোপা সামছু অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ১৮৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিন্দ্র চন্দ্র দাস হত্যা মামলার আসামী মো. সামছু প্রকাশ কোপা সামছুকে গ্রেপ্তার করেছে হাতিয়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দেশীয় অস্ত্র ।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের কাঁটাখালি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সামছু ওই এলাকার ছাদু মাঝির ছেলে।

পুলিশ সূত্রে জানায়, ইউপি মেম্বার রবিন্দ্র দাস হত্যা মামলার ২০ নং আসামী সামছু কাঁটাখালি নিজ বাড়ীতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রাতে ওসি আবুল খায়েরের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে তার বাড়ী থেকে সামছুকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাঁটাখালি খালের পাশে থাকা একটি দেশিয় ট্রলার কারখানা থেকে অস্ত্র ও গুলি গুলো উদ্ধার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেপ্তারকৃত সামছু রবিন্দ্র হত্যা মামলার ২০নং ও জোবায়ের হত্যা মামলার ৮নং আসামী। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হবে।

প্রসঙ্গত, গত ৯জুন বুধবার দিবাগত রাতে হাতিয়া শ্রমিকলীগের সভাপতি আল আমিনসহ মোটরসাইকেল যোগে চরঈশ্বর থেকে ওছখালী আসছিলেন, চরঈশ্বর ৩নং ওয়ার্ডের মেম্বার রবিন্দ্র চন্দ্র দাস। তাদের মোটরসাইকেলটি চরঈশ্বর প্রধান সড়কের খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের বাড়ীর সামনে আসলে একদল দূর্বৃত্ত তাদের লক্ষ্য কর কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে গতিরোধ করে। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা আল আমিন পিছন দিকে দৌঁড়ে পালিয়ে গেলেও হামলাকারীদের হাতে আটকা পড়ে রবিন্দ্র। হামলাকারীরা প্রথমে রবিন্দ্রকে গুলি ও পরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং তার হাতের কব্জি ও রগ কেটে ফেলে যায়। পরে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রবিন্দ্রের লাশ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ডাবল মাডার মামলার আসামী নোয়াখালীর কোপা সামছু অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১