ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

সারা দেশের সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ বন্ধ রয়েছে ৩দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ৩৭৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

বৈরি আবহাওয়া বিরাজ করায় দুর্ঘটনা এড়াতে গত ৩দিন ধরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে সাগর ও মেঘনা নদী উত্তাল হওয়ায় এ পরিস্থিতি বিরাজ করছে।

বুধবার (১৬ জুন) দুপুর ৩টার দিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেনএ তথ্য নিশ্চিত করে জানান, গত ৩দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি ও ঢেউয়ের কারণে হাতিয়া উপকূল উত্তাল রয়েছে এবং আবহাওয়া অফিস ৩ নম্বর সতর্ক সংকেত ঘোষণা করেন। উপজেলা প্রশাসন থেকে আগে থেকেই মৌখিক ভাবে নির্দেশনা রয়েছে ঝুঁকি নিয়ে নৌ-যান চলাচল করতে পারবে না। এই আলোকে হাতিয়ার বিভিন্ন নৌ ঘাটের সাথে সংশ্লিষ্টরা সাগর-নদী উত্তাল থাকলে সব ধরনের নৌ-যান চলাচল গত তিন দিন বন্ধ রাখে। হাতিয়ার নিঝুম দ্বীপসহ বিচ্ছিন্ন চরাঞ্চলে সিগন্যাল পতাকা উত্তোলন ছাড়াও স্থানীয় প্রশাসন ও সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুর্যোগ মোকাবেলায় সতর্ক রয়েছে।

স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান জানান, গত সোমবার সকাল থেকে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট (মাইজদী) সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। দেশের অন্য কোনো স্থান থেকেও লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ দ্বীপের বাইরেও যেতে পারছেন না। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন অপেক্ষমান কয়েকশ যাত্রী।

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে সাময়িক ভাবে সকল নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ-যান চলাচল পুনরায় শুরু করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সারা দেশের সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ বন্ধ রয়েছে ৩দিন

আপডেট সময় : ০৪:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১