ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যাকান্ডে এনসিপি ও জামায়াত-শিবির রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মির্জা আব্বাসের নাম জড়িয়েছে : নাছির উদ্দিন নাছির রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর ঈদের দিন বৃষ্টি হবে কিনা ? নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

করোনা আক্রান্ত হলেন, নোয়াখালী জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ৪৩৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক, নোয়াখালী:

করোনার দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন নোয়াাখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি (৩২)।

বুধবার (১৬ জুন) দুপুর পৌনে ৩টায় মুঠোফোনে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার বিকেল থেকে শরীরে জ্বর। শনিবার সকালে জ্বর কমে গেলো কিন্তু মাথা ভারী হয়ে থাকলো। রোববার সকালেও একই অবস্থা, সাথে যোগ হল গন্ধহীনতা। এরপর গতকাল মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। বুধবার (১৬ জুন) সকালে সেখান থেকে পাঠানো রিপোর্টে করোনা পজিটিভ আসে। এর আগে তিনি এপ্রিলের শেষের দিকে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

তিনি আরও জানান, বর্তমানে তিনি সরকারি বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন। কিছু উপসর্গ থাকলেও তিনি সুস্থ আছেন। জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান নিয়মিত খোঁজ রাখছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় নোয়াখালীতে ৩৪৫টি নমুনা পরীক্ষায় আরও ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করোনা আক্রান্তের হার ২১ দশমিক ৭৪ শতাংশ। তিনি বলেন, ‘জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ৯ হাজার ৯১১ জন। আক্রান্তের হার ১০ দশমিক ৬৪ শতাংশ। নতুন মৃত্যু না হলেও মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের। এদিকে, সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলার নোয়াখালী পৌরসভা ও ছয় ইউনিয়নের দুই সপ্তাহের লকডাউন শেষ হচ্ছে শুক্রবার (১৮ জুন)। এখনো সেখানে সংক্রমণ অনেক বেশি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

করোনা আক্রান্ত হলেন, নোয়াখালী জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনি

আপডেট সময় : ০৪:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১