ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম চলমান যুদ্ধে সৃষ্ট পরিস্থিতিতে ভারতের কাছে জ্বালানি চেয়ে বাংলাদেশের চিঠি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও খুলেনি রহস্যের জট প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গোর জন্য অনুমোদন ২৬৫৪ কোটি টাকা দাপুটে জয় পেয়ে সিরিজে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে এগিয়ে বাংলাদেশ যুদ্ধের উত্তেজনার মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার খালেদা জিয়া’সহ ১৫ বিশিষ্টজন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার অতীতের বিএনপির সংসদ উপনেতা হিসেবে আলোচনায় থাকতেন যারা

সোনাইমুড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০ ৫৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (৩২) নামের এক সিএনজি চালিত এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এতে সিএনজিতে থাকা মো. হোসেন নামের এক যাত্রী আহত হয়েছে।
রবিবার সকালে চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আমিরথি গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
আহত যাত্রী মো. হোসেন জানান, সকালে সিএনজি চালক সিরাজুল ইসলামের গাড়ী নিয়ে সোনাইমুড়ী বাজারে তরকারি আনছিলেন তিনি। সকাল ৭ টার দিকে গাড়ীটি বাংলাবাজারের এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা বালুর স্তুপের উপর উঠে যায়। গাড়ীটি উল্টে গিয়ে সড়কের পাশে থাকা তাল গাছের সাথে ধাক্কা লাগে। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলে চালক সিরাজুল নিহত ও তিনি আহত হন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সোনাইমুড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-১

আপডেট সময় : ০৭:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০